Print

সারাদিন

ফোনে নাসীরুদ্দীন বলেছেন ‘সব ফাঁস করে দেবো’, দাবি রাশেদ খাঁনের

প্রকাশিত: ৮:১২ অপরাহন, জুলই ৩১, ২০২৬

সারাদিন ডেস্ক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দুবার ফোনকল করে তার সঙ্গে কথা বলেছেন। ফোনালাপে নাসীরুদ্দীন পাটওয়ারী তার বিরুদ্ধে কথা বললে রাশেদ খাঁনের ‘সব ফাঁস করে’ দেওয়ার হুমকি দিয়েছেন। এ হুমকির তোয়াক্কা না করে জবাবে রাশেদ খাঁন নাসীরুদ্দীন পাটওয়ারীকে বলেছেন, ‘যা আছে সব ফাঁস করে দাও।’

আজ শুক্রবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাস দিয়ে এ দাবি করেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁনের ফেসবুক স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো—

গতকাল বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ আমাকে কল করে বলল, আমি যাতে তার বিরুদ্ধে আর না বলি, সে-ও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি মাননীয় প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে, আমি বিষয়টি ভেবে দেখব। সে উত্তরে বলল, সে আজ এ বিষয়ে মিডিয়ায় বলেছে, আর এসব করবে না।

এরপর রাতে আবার কল করে বলল, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেব, আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি পাঁচ লাখ করে টাকা নিয়ে যেতেন। আমি সব ফাঁস করে দেব। আমি বললাম, যা আছে সব ফাঁস করে দাও। এরপর বলল, আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন। উত্তরে আমি বললাম, আমার কোনো ফ্ল্যাট নেই, আর কোনোদিন নাহিদ-আসিফ থেকে ১ টাকা নিইনি। তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে, সব ফাঁস করে দাও।

যাই হোক, গতকাল তার কল পেয়ে আমি ভেবেছিলাম, ছেলেটি হয়ত তার ভুল বুঝতে পেরেছে। তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আজই দেখলাম, সে আমাকে দেওয়া কথা ভুলে গেছে। আবারও আবোলতাবোল বকা শুরু করেছে।

Nagad
Nagad