প্রকাশিত: ১:১৮ অপরাহন, গাস্ট ১, ২০২৬
সারাদিন ডেস্ক
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুই আসামিকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী থাকাকালে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের টকশোতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেন ডা. মুরাদ হাসান।
এ ঘটনায় জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার মামলা করেন। মামলায় ডা. মুরাদ হাসানের পাশাপাশি চট্টগ্রামের পটিয়ার মহি উদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মনিরুজ্জামান জানান, গত বছরের ২৪ মে আদালত দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেন। তবে তারা আদালতে হাজির না হওয়ায় তাদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।