Print

সারাদিন

বেসরকারি খাতের সমস্যা সমাধানে শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: ১:৩১ অপরাহন, গাস্ট ১, ২০২৬

সারাদিন ডেস্ক

বেসরকারি খাতের বিদ্যমান সমস্যা ও করণীয় নিয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের শিল্প ও ব্যবসা খাতের বর্তমান পরিস্থিতি, জ্বালানি সংকট এবং বেসরকারি খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ব্যবসায়ীদের মতামত নেন প্রধানমন্ত্রী।

এ সময় বন্ধ কলকারখানা পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চান সরকারপ্রধান।

বৈঠকে ব্যবসায়ীরা শিল্প খাতে আর্থিক প্রণোদনা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং বেসরকারি খাতের জন্য সহজ আইনগত কাঠামো ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

বৈঠকে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তারা অংশ নেন।

Nagad
Nagad