Print

সারাদিন

৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৯:৪১ অপরাহন, গাস্ট ৪, ২০২৬

সারাদিন ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে আগামী বুধবার (৫ আগস্ট)। সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী পুরো জাদুঘর ঘুরে দেখবেন। তবে উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী বলেন, জাদুঘর নির্মাণ বা ব্যবস্থাপনা নিয়ে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। জাদুঘর উদ্বোধন উপলক্ষে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে আরও সমৃদ্ধ ও পরিপূর্ণ করা হবে।

Nagad
Nagad

জাদুঘরে প্রবেশের বিষয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন থেকে সাধারণ দর্শনার্থীরা টিকিটের মাধ্যমে জাদুঘরে প্রবেশ করতে পারবেন।

তিনি জানান, জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।