Print

সারাদিন

শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্, গাস্ট ৭, ২০২৬

সারাদিন ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের কিছু ধরনের উন্নত অস্ত্রের মজুতের ওপর চাপ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় যুদ্ধটা খুব শিগগিরই শেষ হবে। তারা আর খুব বেশি দিন এটি চালিয়ে যেতে পারবে বলে আমি মনে করি না।’

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে পাঁচ মাস ধরে চলা সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক মজুতের উচ্চ-নির্ভুলতার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উল্লেখযোগ্য অংশ ব্যবহার করেছে।

অস্ত্রের মজুত নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কিছু ধরনের অত্যাধুনিক গোলাবারুদের সরবরাহ যুক্তরাষ্ট্রের জন্য প্রায় সীমাহীন হলেও অন্য কিছু অস্ত্রের ক্ষেত্রে মজুত তুলনামূলকভাবে কমে এসেছে।

তিনি আরও জানান, ভবিষ্যৎ চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প নতুন উৎপাদন কারখানা নির্মাণ করছে। এর মধ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের নতুন স্থাপনাও রয়েছে।

যুদ্ধ পরিস্থিতি এবং অস্ত্রের মজুত নিয়ে ট্রাম্পের এ মন্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ অব্যাহত রয়েছে।

Nagad
Nagad

সূত্র: রয়টার্স