প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্, গাস্ট ৭, ২০২৬
সারাদিন ডেস্ক
২০২৬ নারী এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইন্দোনেশিয়া।
বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং ও চীন।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে। এরপর ৬ সেপ্টেম্বর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এবারও একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর। আর শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর।
টুর্নামেন্টের সব ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।