Print

সারাদিন

সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

প্রকাশিত: ৬:৩৮ অপরাহন, গাস্ট ৭, ২০২৬

সারাদিন ডেস্ক

ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাশিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বেঙ্গল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

নিহতদের মধ্যে সপ্তম রায় প্রীতম (২২) ও জাইফা (৩) নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকি সাতজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।

Nagad
Nagad

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।