Print

সারাদিন

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ৭:৫৩ অপরাহন, গাস্ট ৯, ২০২৬

সারাদিন ডেস্ক

বিএনপিনেতা ইলিয়াস আলীকে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার (৯ আগস্ট) বিকেলে শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০১২ সালের এপ্রিলে বিএনপিনেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে। তদন্তের একপর্যায়ে এ ঘটনায় উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে প্রসিকিউশন।

এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট মার্শাল) সাইফুর রহমান সাইফকে তার নিজ বাসা থেকে আটক করে।

বর্তমানে তিনি বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Nagad
Nagad