Print

সারাদিন

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশি

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্, গাস্ট ১০, ২০২৬

সারাদিন ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৯ আগস্ট) দুপুরে রিয়াদের মুসা সানিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ওই কারখানায় মোট ১৭ জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। তাদের মধ্যে ১৬ জন আগুনে দগ্ধ হয়ে অথবা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান। অগ্নিকাণ্ডের সময় হাবিবুর রহমান নামে এক শ্রমিক সেলুনে শেভ করতে যাওয়ায় প্রাণে বেঁচে যান।

নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। অন্য তিনজনের মধ্যে দুজন নাটোরের এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

দুপুরে কারখানাটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

পরে মরদেহগুলো উদ্ধার করে রাত ১১টার দিকে কিং সৌদ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার পরপরই একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করে। নিহতদের পরিচয় নিশ্চিত করা, আইনি প্রক্রিয়া সম্পন্ন করা এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তায় সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Nagad
Nagad