প্রকাশিত: ৫:৫৯ অপরাহন, গাস্ট ১০, ২০২৬
সারাদিন ডেস্ক
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা) আব্দুল্লাহ শিবলী সাদিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে সই করেছেন উপসচিব সালমা হাসনায়েন।
আদেশে বলা হয়েছে, বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা ও তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিককে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে সংযুক্তি দেওয়ার আগের অফিস আদেশটি বাতিল করা হয়েছে।
একই সঙ্গে তাকে তথ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।