Print

সারাদিন

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্, গাস্ট ১১, ২০২৬

সারাদিন ডেস্ক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) বিভিন্ন সংবাদমাধ্যমে বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী এ অবস্থান জানান।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে শিক্ষামন্ত্রী বলেন, ‘ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়ার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ৭৭ হাজার শিক্ষক নিয়োগ হবে প্রচলিত নিয়মে। পরবর্তীতে সব অংশীজনকে নিয়ে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।’

এর আগে গত ৩ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যক্রম নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষামন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, এনটিআরসিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় এনটিআরসিএর কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়। কার্যবিবরণী অনুযায়ী, ২০০৫ সালের এনটিআরসিএ আইন অনুযায়ী সংস্থাটির মূল দায়িত্ব শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন প্রদান।

এনটিআরসিএ সর্বশেষ ২০২৩ সালে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর ধারাবাহিকতায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।

Nagad
Nagad

তবে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ পদ্ধতি কী হবে, সে বিষয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।