Print

সারাদিন

আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্, গাস্ট ১১, ২০২৬

সারাদিন ডেস্ক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি। আল্লাহ তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দান করুন।

তিনি আরও বলেন, আমাদের দেশের এই বিশেষ বন্ধুর প্রতি বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

Nagad
Nagad