প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্, গাস্ট ১৫, ২০২৬
সারাদিন ডেস্ক
শিক্ষার্থীদের সংবাদপত্রে প্রতিবেদন লেখার দক্ষতা বাড়াতে ‘বেসিকস অব নিউজপেপার আর্টিকেল রাইটিং’ শীর্ষক সেমিনার আয়োজন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব লিগ্যাল স্টাডিজ (এনআইএলএস) এআইইউবি চ্যাপ্টার।
৩ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত সেমিনারে সংবাদ প্রতিবেদন লেখার মৌলিক নীতিমালা, প্রয়োজনীয় কৌশল ও গণমাধ্যমের পেশাগত বাস্তবতা নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
সেমিনারের উদ্বোধনী বক্তব্যে এআইইউবির আইন বিভাগের প্রভাষক ও এনআইএলএস এআইইউবি চ্যাপ্টারের উপদেষ্টা মো. মুতাসিম ফায়াজ সহশিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারের মূল বক্তা ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের প্রভাষক এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সহকারী সম্পাদক এইচ. এম. নাজমুল আলম।
দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার আলোকে তিনি সংবাদ প্রতিবেদন লেখার বিভিন্ন ব্যবহারিক কৌশল, গণমাধ্যমের বাস্তবতা এবং প্রতিবেদন রচনার মৌলিক বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় সংবাদ লেখার বিভিন্ন দিক নিয়ে বক্তার সঙ্গে মতবিনিময় করেন তারা।
সেমিনারটি যৌথভাবে আয়োজন করেন এআইইউবির আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. রোবায়েত ফেরদৌস সৈয়দ, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও এনআইএলএস এআইইউবি চ্যাপ্টারের উপদেষ্টা মিস রোস্তমা বেগম চৌধুরী এবং আইন বিভাগের প্রভাষক মো. জাহেদুল ইসলাম।
সমাপনী বক্তব্যে মো. জাহেদুল ইসলাম আমন্ত্রিত বক্তা ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে সেমিনারে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক অবদানের প্রশংসা করেন।
শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান, যোগাযোগ দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের একাডেমিক, সহশিক্ষামূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।