প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্, গাস্ট ১৬, ২০২৬
সারাদিন ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সবকটি সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইতে ১৭৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে ২৫৬টির শেয়ারদর বেড়েছে। কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারদর।
লেনদেনের শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স ঊর্ধ্বমুখী ছিল। লেনদেন শুরুর তিন মিনিটে সূচকটি ১৯ পয়েন্ট বাড়ে। পরে উত্থান আরও বাড়িয়ে প্রথম ৩০ মিনিটে ডিএসইএক্স ২৬ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে।
এ সময়ে ডিএস৩০ সূচক ৪ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৭ দশমিক ২৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮২ দশমিক ০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রথম ৩০ মিনিটে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো। কোম্পানিটির ১০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপর মালেক স্পিনিংয়ের ৭ কোটি ৭২ লাখ টাকা, শমরিতা হাসপাতালের ৭ কোটি ২৩ লাখ টাকা, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬ কোটি ৪৪ লাখ টাকা এবং আইপিডিসি ফাইন্যান্সের ৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
এ ছাড়া আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪ কোটি টাকা এবং শার্প ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।