প্রকাশিত: ৬:২৭ অপরাহন, গাস্ট ১৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
ইন্দোনেশিয়ার জনপ্রিয় আইসক্রিম ও বাবল টি ব্র্যান্ড আই-চা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। চট্টগ্রামের জামাল খান এলাকায় দেশের প্রথম আউটলেট চালুর মধ্য দিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে ব্র্যান্ডটি।
চট্টগ্রামের ৮১/এ, সিপিডিএল চৌধুরী হাইটের নিচতলায় আই-চা’র প্রথম আউটলেট চালু করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের চা, বাবল টি, ফলের চা, দুধ চা ও আইসক্রিম পাওয়া যাচ্ছে।
২০১৯ সালে ইন্দোনেশিয়ায় যাত্রা শুরু করে আই-চা। ২০২২ সালে প্রথম স্থায়ী আউটলেট চালুর পর দ্রুত বিভিন্ন দেশে কার্যক্রম সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি। বর্তমানে বিশ্বের ৮০টির বেশি দেশে আই-চা’র দুই হাজারের বেশি আউটলেট রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে প্রথম আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে আই-চা’র কর্মকর্তাদের পাশাপাশি বিপণন ব্যবস্থাপক কাজী মুজাহিদুল ইসলাম, ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক মাহদি ইসলাম, ফ্র্যাঞ্চাইজি মালিক তানভীর আহমেদসহ বিভিন্ন অতিথি, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবক ও ডিজিটাল কনটেন্ট নির্মাতারা উপস্থিত ছিলেন।
নতুন আউটলেটে বিভিন্ন ধরনের ফলের চা, দুধ চা, বোবা সানডে ও আইসক্রিমের পাশাপাশি বিভিন্ন স্বাদের পানীয় পাওয়া যাবে। তরুণ প্রজন্মের পছন্দ বিবেচনায় পণ্য ও স্বাদের বৈচিত্র্য রাখা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে কার্যক্রম শুরুর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ব্যবসার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে আই-চা’র কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। নতুন অংশীদারদের পরিচালনাগত সহায়তা, প্রশিক্ষণ ও নকশা সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে যাত্রা উপলক্ষে সীমিত সময়ের বিশেষ অফারও ঘোষণা করেছিল আই-চা। নির্দিষ্ট সময়ে একটি নিয়মিত আকারের পানীয় কিনলে একটি আইসক্রিম বিনামূল্যে দেওয়ার সুযোগ রাখা হয়।