Print

সারাদিন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্, গাস্ট ২১, ২০২৬

সারাদিন ডেস্ক

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৭টি মামলা করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য, অস্ত্র ও বিভিন্ন আলামতসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৩১ জন, ওয়ারীতে ৯১ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৫১ জন, মিরপুরে ১৩১ জন, গুলশানে ৪৫ জন, উত্তরায় ৫৯ জন, গোয়েন্দা বিভাগে চারজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে (সিটিটিসি) দুজন রয়েছেন।

অভিযানে দুটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, চারটি চার্জারসহ ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, এক কেজি ১৫০ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল স্কাফ জব্দ করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, অভিযানে একটি চাকু, কাঁচি, ব্লেডের অংশ, পাঁচটি মোবাইল ফোন, নগদ অর্থ ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে একটি ট্রাক, একটি মোটরসাইকেল এবং একটি সিপিইউও রয়েছে।

Nagad
Nagad

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।