Print

সারাদিন

লোকবল নিবে ওয়ালটন , থাকছে যেসব সুযোগ-সুবিধা

প্রকাশিত: ১২:৫১ অপরাহন, গাস্ট ২২, ২০২৬

সারাদিন ডেস্ক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি সার্ভিস এক্সপার্ট (টিভি সিএসএম) পদে জনবল নিয়োগ দেবে। গত ২০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম
সার্ভিস এক্সপার্ট (টিভি সিএসএম)

পদসংখ্যা
০৮টি

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
ইলেকট্রনিক্সে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। এলসিডি, এলইডি, কিউএলইডি, ওএলইডি, স্মার্ট টিভি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান। ভোল্টেজ টেস্টিং, মাল্টিমিটারের ব্যবহার এবং সার্কিট ট্রেসিং সম্পর্কে জ্ঞান। সফটওয়্যার আপগ্রেড এবং ফ্ল্যাশিং টুলস সম্পর্কে বোঝাপড়া থাকতে হবে।

অভিজ্ঞতা
কমপক্ষে ১ থেকে ৫ বছর।

চাকরির ধরন
ফুলটাইম

Nagad
Nagad

কর্মক্ষেত্র
অফিসে

প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);

বয়সসীমা
২০ থেকে ৩০ বছর।

কর্মস্থল
গাজীপুর (কালিয়াকৈর)।

বেতন
আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা
মোবাইল বিল, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস-সহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। https://bdjobs.com/h/details/1524375?ln=1

আবেদনের শেষ সময়
২৯ আগস্ট ২০২৬;