Print

সারাদিন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হলেন আন্দালিভ রহমান

প্রকাশিত: ৫:৫৮ অপরাহন, গাস্ট ২২, ২০২৬

সারাদিন ডেস্ক

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমানকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মধ্যরাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন জহির উদ্দিন স্বপন। তবে তাকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে শনিবার দুপুর পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।

জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জহির উদ্দিন স্বপন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের পর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারে তাকে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল।

সরকার গঠনের প্রায় ছয় মাসের মাথায় ওই মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী হিসেবে আন্দালিভ রহমানকে দায়িত্ব দেওয়া হলো।

Nagad
Nagad

বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াসের খান চৌধুরী। এ ছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন জাহেদ উর রহমান।