প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্, গাস্ট ২৩, ২০২৬
সারাদিন ডেস্ক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শনিবার (২২ আগস্ট) এক বার্তায় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানায়।
একই সঙ্গে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও শক্তিশালী করতে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইইউ।
ইইউ প্রতিনিধিদল জানিয়েছে, বাংলাদেশ-ইইউর বিদ্যমান উষ্ণ সম্পর্ক অব্যাহত রাখার পাশাপাশি দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও গভীর ও বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে তাদের।
বার্তায় দুই পক্ষের সহযোগিতা, অংশীদারত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।
সূত্র: আরটিভি নিউজ