প্রকাশিত: ৮:৩৫ অপরাহন, গাস্ট ২৩, ২০২৬
সারাদিন ডেস্ক
রংপুর রেঞ্জ ও পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এনএসআইয়ের পরিচালক পদে নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি ড. মোহাম্মদ আবদুল কাদের।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ওই দুই কর্মকর্তাকে বদলি করে প্রেষণে এনএসআইয়ের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।