Print

সারাদিন

যুদ্ধের কারণেই জ্বালানি সংকট তৈরি হয়েছে: রিজভী

প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্, গাস্ট ২৪, ২০২৬

সারাদিন ডেস্ক

চলমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যুদ্ধের কারণেই দেশে এ সংকট তৈরি হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এলএনজি বহনকারী কার্গো এরই মধ্যে দেশে পৌঁছেছে। গ্যাসের সরবরাহ ও চাপও বেড়েছে। মহেশখালীর এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামতের পর গ্যাস সরবরাহও স্বাভাবিক হতে শুরু করেছে।

তিনি বলেন, ‘বর্তমানে যে জ্বালানি সংকট চলছে, এর জন্য সরকার দায়ী নয়। যুদ্ধের কারণে এ সংকট তৈরি হয়েছে। এর পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালেও ত্রুটি দেখা দিয়েছিল। এরই মধ্যে সেটি ঠিক করা হয়েছে।’

এদিকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নতুন কমিটি গঠন প্রসঙ্গে রিজভী বলেন, যেসব সংগঠনের কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেগুলো ভেঙে নতুন কমিটি করা হবে। নতুন নেতৃত্ব সংগঠনগুলোর দায়িত্ব নেবে। এ প্রক্রিয়া চলমান থাকবে।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Nagad
Nagad