Print

সারাদিন

নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত আরেকজন

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্, গাস্ট ২৪, ২০২৬

সারাদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, এক বন্দুকধারী দোকানে ঢুকে গুলি চালালে সেখানে কর্মরত দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপরজনের পায়ে গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশি চিকিৎসা নেওয়ার পর সুস্থ আছেন বলে জানা গেছে।

নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে উন্নত ও নিরাপদ জীবনের আশায় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। বন্দুকধারীকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Nagad
Nagad

এদিকে রাজু হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।