প্রকাশিত: ৭:২৪ অপরাহন, গাস্ট ২৪, ২০২৬
সারাদিন ডেস্ক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে প্রস্তাবিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বিষয়টিকে ঢাকা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীকে বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন ও জোটে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশের নেতারা আমন্ত্রণ জানাচ্ছেন। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ চুক্তির ক্ষেত্রেও বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে।
তিনি বলেন, «আমরা এতে আগ্রহ প্রকাশ করেছি। বাংলাদেশ এটাকে স্বীকৃতি দেয় এবং এ বিষয়ে আমাদের আগ্রহ রয়েছে। বিষয়টিকে ঢাকা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে।»
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগ ও হৃদয়ের গভীর সম্পর্ক রয়েছে। মধ্যপ্রাচ্য বা ইসলামি দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা জোট গঠিত হলে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক কিছু নয়।
তিনি আরও বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দেশের সম্পৃক্ততা বহুমাত্রিক করতে কাজ করবে বর্তমান সরকার।
এ সময় নিজের দ্বৈত বা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বিভিন্ন মহলে চলা সমালোচনারও জবাব দেন হুমায়ুন কবির। তিনি বলেন, «আমি একজন গর্বিত বাংলাদেশি নাগরিক। এ নিয়ে যেসব গণমাধ্যম বা মহল সমালোচনা কিংবা অপপ্রচার চালাচ্ছে, তারা প্রকৃতপক্ষে দেশের ভালো চায় না।