Print

সারাদিন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

প্রকাশিত: ১:৫০ অপরাহন, গাস্ট ২৫, ২০২৬

সারাদিন ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে সরকার। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে ইসিতে গিয়ে এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে এবং বর্তমান পরিস্থিতি কী, সে বিষয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। মাঠপর্যায়ের প্রস্তুতিও কমিশনই সম্পন্ন করবে। তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় নির্বাচন আয়োজনের খরচসহ প্রয়োজনীয় সহযোগিতা সরকার দেবে।

তফসিলের বিষয়ে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে সরকার অবগত নয়। তফসিল কমিশনই ঘোষণা করবে এবং এ বিষয়ে তারাই জানাবে।

সরকারের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

Nagad
Nagad

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে এরই মধ্যে প্রস্তুতি নিতে বলা হয়েছে। চলতি অর্থবছরের মধ্যেই এসব নির্বাচন শেষ করতে হবে এবং এ জন্য বরাদ্দ অর্থও খরচ করতে হবে।