Print

সারাদিন

২৮ সেপ্টেম্বর থেকে আবার হামের টিকা পাবে শিশুরা

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্, গাস্ট ২৬, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশে হামের সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় আবারও বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। এতে আগের কর্মসূচিতে বাদ পড়া প্রায় ৩০ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভার্চুয়াল বৈঠকে নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে হামের পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার আবারও বিশেষ টিকাদান কর্মসূচিতে যাচ্ছে। হামের প্রকোপ সারাদেশে চলমান থাকায় নতুন করে টিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গত মার্চে দেশে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচি নেওয়া হয়। এপ্রিল থেকে শুরু হওয়া এ কর্মসূচি পরে সারাদেশে সম্প্রসারণ করা হয় এবং মে মাসের মাঝামাঝি শেষ হয়। তবে টিকাদান কর্মসূচির পরও সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আশানুরূপভাবে কমেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৫১ হাজার ৬৩৮ জনের শরীরে। নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৫৭৮ জন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৪৪ জন এবং নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩ জনে।

Nagad
Nagad

এর আগে বিশেষ টিকাদান কর্মসূচিতে ৬ থেকে ৫৯ মাস বয়সী এক কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সরকারের দাবি, লক্ষ্যমাত্রার বিপরীতে ১০৩ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনও উল্লেখযোগ্যসংখ্যক শিশু টিকাদান কর্মসূচির বাইরে রয়েছে।

এবারের বিশেষ কর্মসূচির মাধ্যমে সেই বাদ পড়া শিশুদের চিহ্নিত করে টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে