Print

সারাদিন

নেপালের বন্যায় মৃত্যু বেড়ে ৬১৬, নিখোঁজ প্রায় ২ হাজার

প্রকাশিত: ১২:১০ অপরাহন, গাস্ট ২৯, ২০২৬

সারাদিন ডেস্ক

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন। এ ছাড়া নেপাল-তিব্বত সীমান্তে অন্তত ৩২০ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বন্যায় আহত অবস্থায় এ পর্যন্ত ১ হাজার ৫৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্গত বিভিন্ন এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এর আগে নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছিল, বন্যায় ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৯২৪ জনের সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলা থেকে। সেখানে ২৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নাওয়ালপরাসি ইস্টে ১৫৪, গোরখায় ৪৬, ধাদিংয়ে ৪০, নুয়াকোটে ৩৭, তানাহুতে ৩০, নাওয়ালপরাসি ওয়েস্টে ২৭ এবং রাসুয়ায় ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং কাউন্টিতে বন্যায় পাঁচজন নিহত হয়েছেন।

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার পর ৩২০ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি চীনের অংশে প্রায় ৪০০ ভারতীয় আটকা পড়েছেন।

Nagad
Nagad

গত বুধবার সকালে নেপালের রাসুয়া ও আশপাশের এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানে। এরপর থেকে নিখোঁজদের মধ্যে ৮৬ জন নিরাপত্তাকর্মী, ৫১৭ জন বিদেশি পর্যটক এবং ১২৭ জন নেপালি পর্যটক রয়েছেন।

বন্যাকবলিত এলাকায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।