Print

সারাদিন

মুসলিম বিশ্বকে ‘আসল শত্রু’র মুখোমুখি হওয়ার আহ্বান খামেনির

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্, গাস্ট ৩১, ২০২৬

সারাদিন ডেস্ক

সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ‘আসল শত্রু’র মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, বিভিন্ন অজুহাতে ইসলামি দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে মুসলিম বিশ্বকে দুর্বল করার চেষ্টা করছে শত্রুরা।

রোববার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে এক লিখিত বিবৃতিতে এসব কথা বলেন মোজতবা খামেনি। খবর আলজাজিরার।

বিবৃতিতে তিনি বলেন, মুসলিম জনগণের মধ্যে বিভেদ তৈরির জন্য বর্ণগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে কাজে লাগানোর চেষ্টা করছে শত্রুরা। মুসলিম উম্মাহর বিভক্তি তাদের শক্তিকে দুর্বল করে দিচ্ছে এবং এর সুযোগ নিয়ে অন্যরা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে।

মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে ফিলিস্তিনিরা এতটা অসহায় হতো কি না—এমন প্রশ্নও তোলেন খামেনি। একইভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশ ও সরকারগুলো ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকলে দূরবর্তী শক্তিগুলো তাদের ভূমি ও সম্পদের দিকে নজর দেওয়ার সাহস পেত কি না, সে প্রশ্নও করেন তিনি।

মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করে তাদের পরিকল্পনা বোঝার এবং মোকাবিলা করার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অপরাধী শাসক এবং ট্রাম্প-ইসরায়েলি শাসকগোষ্ঠী’ মুসলমানদের ঐক্য ও বন্ধুত্বের প্রধান শত্রু। তাদের বৈরিতা শুধু ইরান ও ইসলামি প্রতিরোধ আন্দোলনের প্রতি নয়; পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার মুসলিম দেশসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতিও রয়েছে বলে দাবি করেন তিনি।

Nagad
Nagad