Print

সারাদিন

পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

প্রকাশিত: ৬:০৯ পূর্বাহ্, গাস্ট ৩১, ২০২৬

সারাদিন ডেস্ক

লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।

চতুর্থ দিনের সকালে ইংল্যান্ডের ইনিংস দ্রুত গুটিয়ে দিয়ে পাকিস্তানের সামনে ৩৮৯ রানের লক্ষ্য দাঁড়ায়। জয়ের জন্য বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। ইনিংসের পঞ্চম ওভারের মধ্যেই আজান আওয়াইস ও আবদুল্লাহ শাফিককে ফিরিয়ে দেন অলি রবিনসন। দুই ওভার পর জোফরা আর্চারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন বাবর আজম।

এরপর সৌদ শাকিল ও শান মাসুদ কিছুটা প্রতিরোধ গড়েন। লাঞ্চের আগ পর্যন্ত টিকে থাকার পর বিরতির পরও তারা ইংল্যান্ডের বোলারদের চাপে সামলে রাখেন। মাত্র ৫৪ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন শাকিল। পরে বৃষ্টির কারণে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে।

খেলা শুরু হলে আবারও পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামে। শান মাসুদের প্রতিরোধ ভেঙে দেন রবিনসন। এরপর মোহাম্মদ রিজওয়ানও তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। ইমাম-উল-হক ব্যাট করার মতো ফিট না থাকায় পাকিস্তানের জয়ের আশা আরও ক্ষীণ হয়ে যায়।

আলী ওসমান ৪৪ বল লড়াই করলেও আর্চারের বলে বোল্ড হন। অন্য প্রান্তে সৌদ শাকিল তখন সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। জশ টাংয়ের এক ওভারে দুটি ছক্কাও হাঁকান তিনি। তবে শতক থেকে মাত্র তিন রান দূরে থাকতে সীমানার কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শাকিল।

এরপর টাং দ্রুত পাকিস্তানের শেষ উইকেটগুলো তুলে নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ১৯৪ রানে অলআউট হয় পাকিস্তান।

Nagad
Nagad

এর আগে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিতে পাকিস্তানের মোহাম্মদ আব্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ড্যান লরেন্স ও অলি রবিনসনকে পরপর দুই বলে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। তবে ইংল্যান্ডের লিড ৪০০ রান ছাড়াতে পারেনি।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।