প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্, সেপ্টেম্বর ২, ২০২৬
সারাদিন ডেস্ক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম পিএলসি। প্রতিষ্ঠানটিতে ৬টি পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
পদের বিবরণ
১. সিনিয়র অ্যাকাউন্টস অফিসার
পদসংখ্যা: ২
বেতন স্কেল
২৯,০০০-৫৭,৫১০ টাকা
২. সিনিয়র এইচআর অফিসার
পদসংখ্যা: ১
বেতন স্কেল
২৯,০০০-৫৭,৫১০ টাকা।
৩. অপারেশন্স অফিসার
পদসংখ্যা: ৮
বেতন স্কেল
২৩,০০০-৫৫,৪৭০ টাকা
৪. অ্যাকাউন্টস অফিসার
পদসংখ্যা: ২
বেতন স্কেল
২৩,০০০-৫৫,৪৭০ টাকা
৫. অফিসার (কনফিডেনশিয়াল)
পদসংখ্যা: ১
বেতন স্কেল
২৩,০০০-৫৫,৪৭০ টাকা
৬. জুনিয়র অফিসার (টেকনিক্যাল সার্ভিস)
পদসংখ্যা: ১
বেতন স্কেল
২২,০০০-৫৩,০৬০ টাকা
চাকরির ধরন
স্থায়ী;
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);
কর্মস্থল
চট্টগ্রাম।
বয়স
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩৬ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। https://mpl.teletalk.com.bd/ . আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ সময়
৩০ সেপ্টেম্বর ২০২৬; বিকেল ৫টা পর্যন্ত।