Print

সারাদিন

নেপালে বন্যায় নিহত বেড়ে ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্, সেপ্টেম্বর ৩, ২০২৬

সারাদিন ডেস্ক

চীন-নেপাল সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২২৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৭৫৭ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২১৬ জন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিব্বতে বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪১ জন নিখোঁজ রয়েছেন। ফলে দুই অঞ্চলে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২২৫ এবং নিখোঁজের সংখ্যা ৪ হাজার ৭৫৭।

গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তের পার্বত্য এলাকায় বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ে। এতে লেন্দে খোলা নদীতে বিপুল পরিমাণ পানি ও পাথর জমে বাঁধের সৃষ্টি হয়। পরে বাঁধ ভেঙে প্রবল স্রোত ভোতে কোশি ও ত্রিশূলী নদীতে নেমে আসে। এতে বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় বন্যার পানি।

নেপালের তিনটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার স্রোতে মানুষ, গবাদিপশু, ঘরবাড়ি ও সরকারি অবকাঠামো ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও বিদ্যুৎ প্রকল্পও।

পাহাড়ি নদী, বিদ্যুৎকেন্দ্র এবং ধসে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চলছে। নিখোঁজের সংখ্যা বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Nagad
Nagad

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল