Print

সারাদিন

দৈনন্দিন ব্যবহারের ধকল সামলাতে ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি

প্রকাশিত: ৭:২১ পূর্বাহ্, সেপ্টেম্বর ৭, ২০২৬

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ডিভাইস। অফিসের কাজ, যোগাযোগ, কনটেন্ট তৈরি, নেভিগেশন থেকে বিনোদন-প্রায় সব ক্ষেত্রেই এর ব্যবহার বাড়ছে। ফলে ভালো পারফরম্যান্সের পাশাপাশি দীর্ঘস্থায়ী ও টেকসই স্মার্টফোনের চাহিদাও বাড়ছে।

ব্যস্ত ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ‘মাস্টার ডিভাইস’ হিসেবে হট ৭০ প্রো ৫জি বাজারে এনেছে গ্লোবাল মোবাইল ব্র্যান্ড ইনফিনিক্স। অনলাইন শিক্ষক ও মেন্টর আয়মান সাদিকের মতো বিভিন্ন কাজে ব্যস্ত ব্যবহারকারীদের জন্য ডিভাইসটিতে পারফরম্যান্সের পাশাপাশি স্থায়িত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দৈনন্দিন ব্যবহারে ফোন পড়ে যাওয়া, ধাক্কা লাগা কিংবা ধুলাবালি ও পানির সংস্পর্শে আসার মতো পরিস্থিতি বিবেচনায় হট ৭০ প্রো ৫জি-তে রয়েছে এমআইএল-এসটিডি-৮১০ প্রোটেকশন, এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন এবং আইপি৬৮ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। এসব সুবিধা ফোনটির স্থায়িত্ব বাড়াতে সহায়তা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইনফিনিক্সের কর্মকর্তারা জানান, দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। পাশাপাশি ব্যাটারিতে রয়েছে সেলফ-হিলিং প্রযুক্তি, যা দীর্ঘদিন ব্যাটারির কার্যক্ষমতা ও পারফরম্যান্স ধরে রাখতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে।

পারফরম্যান্সের দিক থেকেও দীর্ঘমেয়াদি ব্যবহারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ প্রসেসর। সঙ্গে রয়েছে ৭২ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, যা দীর্ঘ সময় স্মুথ পারফরম্যান্স ধরে রাখতে সহায়তা করবে বলে দাবি করছে ইনফিনিক্স।

এ ছাড়া ৭ দশমিক ৯৫ মিলিমিটার স্লিম প্রোফাইলের কারণে ফোনটি হাতে ধরা ও বহনের ক্ষেত্রেও সুবিধাজনক। ডিউরেবিলিটি, ব্যাটারি সক্ষমতা, পারফরম্যান্স ও ডিজাইনের সমন্বয়ে হট ৭০ প্রো ৫জি-কে ব্যস্ত ব্যবহারকারীদের জন্য ‘মাস্টার ডিভাইস’ হিসেবে তুলে ধরেছে ইনফিনিক্স।

Nagad
Nagad