Print

সারাদিন

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫৭১

প্রকাশিত: ৭:২৭ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন। চলতি বছরে একদিনে মৃত্যু ও নতুন রোগী শনাক্ত-দুই ক্ষেত্রেই এটি সর্বোচ্চ সংখ্যা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার পাশাপাশি ঢাকার বাইরের বিভিন্ন জেলাতেও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। নতুন মৃত্যু ও আক্রান্তের তথ্য যুক্ত হওয়ার পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৩০ জনে দাঁড়িয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট ডেঙ্গুতে পাঁচজন করে মারা যান। আর ১ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে সংক্রমণ ও মৃত্যুর তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

Nagad
Nagad