Print

সারাদিন

ব্রিকস সম্মেলনে নজর কাড়ছে পুতিন-শি জিনপিংয়ের সাঁজোয়া লিমোজিন, কী আছে এতে

প্রকাশিত: ১২:২৬ অপরাহন, সেপ্টেম্বর ১২, ২০২৬

সারাদিন ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অংশ নিচ্ছেন। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতি ঘিরে ভূরাজনৈতিক আলোচনার পাশাপাশি নজর কেড়েছে তাদের সরকারি গাড়ি।

দুই নেতার গাড়ি বাইরে থেকে দেখতে রাজকীয় লিমোজিন হলেও নিরাপত্তার দিক থেকে এগুলো অনেকটা চলন্ত দুর্গের মতো। পুতিনের জন্য রয়েছে রাশিয়ায় তৈরি ‘অরুস সেনাত’। আর শি জিনপিংয়ের জন্য দিল্লিতে আনা হয়েছে চীনের ‘হংছি এন৭০১’। শীর্ষ নেতৃত্বের নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হয়েছে দুটি গাড়িই।

পুতিনের অরুস সেনাত

পুতিনের ব্যবহৃত অরুস সেনাত বিশ্বের অন্যতম সুরক্ষিত সরকারি গাড়ি হিসেবে পরিচিত। এটি শুধু বিলাসবহুল লিমোজিন নয়, গুলির আঘাত ও বিস্ফোরণের মতো ঝুঁকি থেকে প্রেসিডেন্টকে সুরক্ষা দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি।

রাশিয়ার প্রেসিডেন্ট বিদেশ সফরে গেলে তার নিরাপত্তা বহরের সঙ্গে অরুস সেনাতও নেওয়া হয়। ব্রিকস সম্মেলনের জন্যও গাড়িটি মস্কো থেকে বিশেষ বিমানে করে দিল্লিতে আনা হয়েছে।

রাশিয়ার অরুস মোটরস গাড়িটি তৈরি করেছে। এর উন্নয়নের সঙ্গে দেশটির রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান এনএএমআই, সোলার্স জেএসসি এবং সংযুক্ত আরব আমিরাতের তাওয়াজুন হোল্ডিং যুক্ত ছিল। ২০১৮ সালে গাড়িটি প্রথম প্রকাশ্যে আসে। এর নকশায় সাবেক সোভিয়েত আমলের জেডআইএস-১১০ লিমোজিনের প্রভাব রয়েছে।

Nagad
Nagad

গুলি ও বিস্ফোরণ ঠেকানোর ব্যবস্থা

পুতিনের ব্যবহৃত অরুস সেনাতের প্রকৃত নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। তবে বিভিন্ন প্রতিবেদনে গাড়িটিতে ভারী বর্ম, গুলিরোধী কাচ এবং বিস্ফোরণ প্রতিরোধী কাঠামো থাকার কথা বলা হয়েছে।

গাড়িটির সুরক্ষা ব্যবস্থা শুধু গুলির আঘাত ঠেকানোর জন্য নয়, বিস্ফোরণের অভিঘাত থেকেও ভেতরে থাকা ব্যক্তিদের সুরক্ষার জন্য তৈরি। পাশাপাশি এতে সক্রিয় ক্রুজ নিয়ন্ত্রণ, লেন থেকে গাড়ি সরে গ