Print

সারাদিন

‘সায়মা ওয়াজেদের ডব্লিউএইচওর পদে নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি’

প্রকাশিত: ৫:০৯ অপরাহন, সেপ্টেম্বর ১৩, ২০২৬

সারাদিন ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধানের পদে সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। একই সঙ্গে নতুন নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে বাংলাদেশ সমর্থন দিচ্ছে বলেও জানান তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ূন কবির বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তিগুলো বর্তমানে সংসদীয় কমিটি পর্যালোচনা করছে। ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে আগ্রহী বাংলাদেশ। দুই দেশের মধ্যে নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা।

ভারত-বাংলাদেশ সীমান্তে বেসামরিক মানুষ হত্যা ও তাদের নিরাপত্তার বিষয়টিও কূটনৈতিক চ্যানেলে আলোচনা হচ্ছে বলে জানান তিনি।

এ ছাড়া পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ডব্লিউএইচও থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

Nagad
Nagad

এর আগে গত বুধবার ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন সায়মা ওয়াজেদ পুতুল।

২০২৩ সালের নভেম্বরে সদস্য দেশগুলোর ভোটে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাইয়ে ডব্লিউএইচও সায়মা ওয়াজেদকে অবৈতনিক ছুটিতে পাঠায়।