প্রকাশিত: ৫:১৬ অপরাহন, সেপ্টেম্বর ১৮, ২০২৬
সারাদিন ডেস্ক
রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ককটেল দুটি বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে।
ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।