Print

সারাদিন

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৯, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর এবং সফর ঘিরে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Nagad
Nagad