Print

সারাদিন

সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৮:২৪ অপরাহন, সেপ্টেম্বর ২০, ২০২৬

সারাদিন ডেস্ক

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার রাত ৮টার দিকে ওসি জানান, বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতরে প্রবেশ করেছে এবং মরদেহ উদ্ধারের পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে জুলাইয়ে জি এম নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। প্রকাশিত কাবিননামা অনুযায়ী, তার দ্বিতীয় স্ত্রীর নাম মোছা. মরিয়ম খাতুন।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর ঘটনাটির বিস্তারিত কারণ ও পরিস্থিতি সম্পর্কে তথ্য জানা যাবে।

Nagad
Nagad

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই তরুণী মরিয়ম খাতুন হিসেবে শনাক্ত হয় এবং গাজী নজরুল ইসলাম তাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার একপর্যায়ে নৈতিক স্খলনের অভিযোগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।