প্রকাশিত: ১২:৪৭ অপরাহন, সেপ্টেম্বর ২১, ২০২৬
সারাদিন ডেস্ক
বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো রোগী চিকিৎসা নিতে আসেন—এমন হাসপাতালগুলোতে বরাদ্দ বাড়ানো হচ্ছে।
কিডনি ডায়ালাইসিস প্রসঙ্গে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যেক উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়া হবে। পাশাপাশি দেশের চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালটি ২০০৫ সালে উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ২১ বছর পর এই হাসপাতালে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হলো। নতুন করে ৪০টি আইসিইউ শয্যা যুক্ত করা হয়েছে।