Print

সারাদিন

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী

প্রকাশিত: ৫:৩২ অপরাহন, সেপ্টেম্বর ২২, ২০২৬

সারাদিন ডেস্ক

জ্বালানি তেলের দাম বাড়ার পর সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল, জরিমানা ও জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন ভাড়া সমন্বয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুই দফায় ভাড়া বাড়ানোর কারণে সাধারণ মানুষের কষ্ট বাড়বে কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের কষ্ট তো হবে। কষ্ট তো আর অস্বীকার করা যাবে না। কিন্তু আমি বলছি যে, বৈশ্বিক পরিস্থিতি, বাস্তবিকভাবে জ্বালানি সংকট, জ্বালানির অ্যাভেলিবিলিটি—এগুলো যদি আপনি বিবেচনা করেন, তো সেই জায়গায় রাষ্ট্রকে তো অ্যাডজাস্ট করতে হয়।’

জ্বালানির দাম কমার সময় পরিবহন ভাড়া কমানো হয়নি, অথচ এখন দাম বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া বাড়ানো হচ্ছে-এ বিষয়ে তিনি বলেন, সবকিছু বিবেচনায় নিয়েই যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে। পরিবহন খাতের ব্যয় ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আমি বললাম যে ডলারের ব্যয়টা বেড়েছে, তারা প্রায় ২০ পয়সার মতো ওখানে দাবি করে। এ কথা তো অস্বীকার করবেন না, যাদের ভেহিকেল আছে তারা জানেন যে এক্সেসরিজের প্রাইসটা কেমন বেড়েছে, ওয়ার্ল্ডওয়াইড বেড়েছে, বাংলাদেশেও বেড়েছে। তো সেখান থেকে সরকার অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে, সবসময় জনস্বার্থ বিবেচনা করে।’

ভাড়া কমাতে পারলে ভালো লাগত উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, জ্বালানির দাম বাড়ার ফলে জীবনযাত্রার ব্যয় এবং পরিবহন খাত—দুই ক্ষেত্রেই প্রভাব পড়ছে। সেই প্রভাব যৌক্তিক পর্যায়ে রাখা গেছে কি না, সেটিই মূল বিষয়।

Nagad
Nagad

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘গতবার বাড়িয়েছিলাম ১১ পয়সা, কার্যকর হয়েছে, তার চেয়ে বেশি কেউ নেয়নি। এবার ১৭ পয়সা বাড়ানো হয়েছে পার কিলোমিটার, ২০ টাকা পার লিটার দাম বাড়ার ফলে। এর ব্যত্যয় ঘটবে না এবং ঘটতে দেওয়া হবে না।’

তিনি বলেন, জ্বালানির দাম বাড়ার পর বিচ্ছিন্নভাবে গতকাল দু-এক জায়গায় বাড়তি ভাড়া চাওয়া হয়েছে। এ ধরনের প্রবণতা দেশে রয়েছে বলেও স্বীকার করেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, ‘যদি কেউ এই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়, তার রুট পারমিট ক্যানসেল হবে, তাকে জবাবদিহির আওতায় নেওয়া হবে, ফাইনের ব্যবস্থা থাকবে, আগামীতে রুট পারমিট থাকবে কি না—সেটা নিয়েও প্রশ্ন।’

পরিবহন ভাড়া সমন্বয়ের পর পণ্যের দাম বাড়ার আশঙ্কা নিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় বাড়তি তেলের দামের অপব্যবহার যেন না হয় এবং সাধারণ মানুষ যেন যৌক্তিক পর্যায়ের চেয়ে বেশি ভোগান্তিতে না পড়ে, তা রাষ্ট্রকে দেখতে হবে।

তিনি বলেন, ‘সেটা দেখা রাষ্ট্রের দায়িত্ব-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পরিবহনের অন্য সেক্টর আছে, ব্যবসায়ীরা আছে, সবাইকে সংযত থাকতে হবে।’

পরিবহন খাতে যুক্ত শ্রমিকদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিবহন ব্যবসার সঙ্গে যারা জড়িত তারাও জনগণের অংশ। এ খাতে ৭০ লাখের বেশি শ্রমিক রয়েছেন। তাদের জন্যও ভাড়া যৌক্ত