Print

সারাদিন

হামের উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু

প্রকাশিত: ৭:৫৪ অপরাহন, সেপ্টেম্বর ২৩, ২০২৬

সারাদিন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এক দিনে মৃত্যুর এ সংখ্যা সর্বোচ্চ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হাম সন্দেহে মৃত্যু হয়েছে ৯৭৫ জনের।