Print

সারাদিন

বাংলাদেশের বাজারে হাইফিউচারের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্, সেপ্টেম্বর ২৮, ২০২৬

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

আধুনিক নকশা, আরামদায়ক ব্যবহার ও উন্নত অডিও প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের বাজারে এসেছে হাইফিউচার ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস। আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ড হাইফিউচারের নতুন এই ক্লিপ ইয়ারবাডস বাংলাদেশে এনেছে আইসিটি পণ্য পরিবেশক ও সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

হাইফিউচার ফ্লেক্সক্লিপে রয়েছে ওপেন ও ক্লিপ ইয়ার নকশা। প্রচলিত ইন-ইয়ার হেডফোনের তুলনায় ভিন্ন অভিজ্ঞতার পাশাপাশি দীর্ঘসময় ব্যবহারে আরাম নিশ্চিত করার জন্য এটি তৈরি করা হয়েছে। ক্লিপ নকশার কারণে ইয়ারবাডসটি কানে স্থিরভাবে অবস্থান করে এবং ব্যবহারের সময় আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকার সুযোগও থাকে।

ওয়্যারলেস সংযোগের জন্য এতে রয়েছে ব্লুটুথ ৫.৪ প্রযুক্তি। কলের সময় পরিষ্কার কণ্ঠস্বর নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে চার-মাইক এনভায়রনমেন্ট নয়েজ ক্যানসেলেশন কলিং সিস্টেম। এটি আশপাশের অনাকাঙ্ক্ষিত শব্দ কমাতে সহায়তা করে।

অডিওর জন্য রয়েছে ১২ মিলিমিটার ড্রাইভার উইথ বেজ বুস্ট। এর মাধ্যমে গান, ভিডিওসহ বিভিন্ন অডিও কনটেন্টে শক্তিশালী বেজ ও সমৃদ্ধ শব্দ পাওয়ার সুবিধা রয়েছে।

ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকেও ইয়ারবাডসটি দীর্ঘসময় ব্যবহারের উপযোগী। একবার চার্জে এটি সর্বোচ্চ ৩০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক সুবিধা দিতে পারে। পাশাপাশি আইপিএক্স৫ ওয়াটারপ্রুফ রেটিং থাকায় ঘাম ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষার সুবিধা পাওয়া যাবে। ফলে দৈনন্দিন ব্যবহার, ভ্রমণ ও হালকা আউটডোর কার্যক্রমে এটি ব্যবহার করা যাবে।

বর্তমানে হাইফিউচার ফ্লেক্সক্লিপ কালো ও শ্যাম্পেইন গোল্ড—এই দুই রঙে পাওয়া যাচ্ছে। এর খুচরা মূল্য ৪ হাজার ২৯৯ টাকা।

Nagad
Nagad