প্রকাশিত: ৯:৩৮ অপরাহন, সেপ্টেম্বর ২৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর শিরোপা জিতেছে ঢাকা কলেজ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এআইইউবির স্পোর্টস ফিল্ডে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এআইইউবির অফিস অব স্পোর্টস ও অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা শুরু হয় ১৪ সেপ্টেম্বর। এতে ঢাকার বিভিন্ন কলেজের ৩২টি দল অংশ নেয়।
ফাইনালে জয়ী হয়ে ঢাকা কলেজ প্রথমবারের মতো এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের স্টুডেন্ট সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ারের ডেপুটি ডিরেক্টর ড. জিয়ারত হোসেন খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এআইইউবির অফিস অব স্পোর্টসের কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদিন।