প্রকাশিত: ৮:৫৯ অপরাহন, অক্টোবর ৫, ২০২৬
সারাদিন ডেস্ক
শারদীয় দুর্গাপূজার ছুটি পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর, শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে। এ ছাড়া ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। ২২ অক্টোবর ছুটি ঘোষণার ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
আজ সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির ভারিখ পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ হতে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। আর আগামী ১৭ অক্টোবর তারিখে অফিস খোলা থাকবে।