প্রকাশিত: ২:২৮ অপরাহন, অক্টোবর ৬, ২০২৬
সারাদিন ডেস্ক
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪, ঢাকা। প্রতিষ্ঠানটি ৬টি পদে ৪৯ জনকে নিয়োগ দেবে। আবেদন শুরু ৫ অক্টোবর সকাল ১০টায়, চলবে ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম
কর কমিশনার, কর অঞ্চল-৪, ঢাকা।
যেসব পদে নিয়োগ
প্রধান সহকারী পদে ৮ জন, উচ্চমান সহকারী পদে ৫ জন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ১৪ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১১ জন, গাড়ি চালক পদে একজন এবং অফিস সহায়ক পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদ ১৩তম থেকে ২০তম গ্রেডের মধ্যে।
চাকরির ধরন
অস্থায়ী
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);
কর্মস্থল
ঢাকা।
বয়স
১ অক্টোবর ২০২৬ তারিখ ১৮ – ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক (https://tax4.teletalk.com.bd/) করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ সময়
২৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন https://tax4.teletalk.com.bd/docs/TAX420261001.pdf