Print

সারাদিন

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা

প্রকাশিত: ৮:৪১ অপরাহন, অক্টোবর ৭, ২০২৬

সারাদিন ডেস্ক

অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে সংস্থাটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। সেপ্টেম্বর মাসে এ দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ এক মাসের ব্যবধানে দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা, যা প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।

এদিকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন এ দাম ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।

Nagad
Nagad