Print

সারাদিন

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: ২:৩৪ অপরাহন, অক্টোবর ৮, ২০২৬

সারাদিন ডেস্ক

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং রাজধানীর পরিবহণ ব্যবস্থার বিদ্যমান বিশৃঙ্খলা দূর করার উপায় নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মশিউর রহমান, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

বৈঠকে ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজধানীর গণপরিবহণ ব্যবস্থায় বিদ্যমান বিশৃঙ্খলা দূর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

Nagad
Nagad