Print

সারাদিন

রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৪ অপরাহন, অক্টোবর ৮, ২০২৬

সারাদিন ডেস্ক

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কোনো চেষ্টা সরকার মেনে নেবে না বলে হুঁশিয়ার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি পর্যায়ে শুল্ক-কর সমন্বয় এবং সরবরাহব্যবস্থা উন্নয়নের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করছে।

রমজানে ব্যবসায়ীদের সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রমজান সামনে রেখে বর্তমানে আমদানির পাইপলাইনে থাকা নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিমাণ পর্যাপ্ত। ফলে রমজানে কোনো নিত্যপণ্যের ঘাটতি হবে না এবং সরবরাহও স্বাভাবিক থাকবে।

তিনি আরও বলেন, সারা বছর তুলনামূলক স্থিতিশীল দামে নিত্যপণ্য, বিশেষ করে সবজি, সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পিত সরবরাহব্যবস্থা প্রয়োজন।

Nagad
Nagad

এ জন্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিতভাবে কৃষিপণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, কোনো সবজি যদি জুলাইয়ে, কোনোটি নভেম্বরে এবং অন্য কোনোটি ফেব্রুয়ারিতে উৎপাদিত হয়, তাহলে বছরজুড়েই স্থিতিশীল সরবরাহ বজায় রাখা সম্ভব। বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদন ও সরবরাহের মধ্যে সমন্বয় করা গেলে বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার পাশাপাশি ভোক্তাদের ওপর চাপও কমানো সম্ভব হবে।