Print

সারাদিন

‘সুজুকি ডে’-এ উন্মোচিত ভি-স্ট্রোম এসএক্স ২৫০, মিলছে ২০ হাজার টাকা ছাড়

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্, অক্টোবর ১৪, ২০২৬

সারাদিন ডেস্ক

বাংলাদেশের বাজারে নতুন অ্যাডভেঞ্চার-ট্যুরার মোটরসাইকেল ‘সুজুকি ভি-স্ট্রোম এসএক্স ২৫০’ উন্মোচন করেছে সুজুকি বাংলাদেশ। র‍্যাংকন মোটর বাইকস লিমিটেডের উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ‘সুজুকি ডে ২০২৬’ অনুষ্ঠানে বাইকটি উন্মোচন করা হয়।

নতুন মডেলটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা। তবে বিশেষ উদ্বোধনী অফারে আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাইকটি প্রি-বুকিং বা কিনলে ২০ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। সে ক্ষেত্রে বাইকটির দাম পড়বে ৪ লাখ ২৯ হাজার ৯৫০ টাকা।

অনুষ্ঠানে হাজারো বাইকার ও বাইকপ্রেমী অংশ নেন। তাঁদের জন্য দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল লাইভ স্টান্ট শো, ডার্ট রেস, ডিজে পারফরম্যান্স এবং মোটরসাইকেলের বিভিন্ন অনুষঙ্গের প্রদর্শনী।

অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান। এতে পারফর্ম করে দেশের জনপ্রিয় ব্যান্ড জেমস, ওয়ারফেজ ও কার্নিভাল।

সুজুকি ডে ২০২৬ আয়োজনের মধ্য দিয়ে নতুন মোটরসাইকেলটির সঙ্গে বাইকপ্রেমীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের জন্য বিনোদনমূলক আয়োজনও রাখা হয়।

Nagad
Nagad