প্রকাশিত: ৭:৫৬ অপরাহন, অক্টোবর ১৯, ২০২৬
সারাদিন ডেস্ক
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন খান।
তিনি জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা একটি অর্থপাচার মামলায় দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।