Print

সারাদিন

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

প্রকাশিত: ২:২৬ অপরাহন, অক্টোবর ২১, ২০২৬

সারাদিন ডেস্ক

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জাহিদুল ইসলাম জানান, প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় সম্পৃক্ততার তথ্য পাওয়ার ভিত্তিতে মাদারীপুরের রাজৈর থানা-পুলিশের সহায়তায় সোহাগ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোনসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।